Breaking

Wednesday, March 22, 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়ে হয় একটি কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :- অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়ে একটি কর্মশালার আয়োজন।মঙ্গলবার বিকেলে মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিংকর সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা।

উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়িকা চন্দনা সরকার, জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন, দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।

শিশুদের নীতিগত শিক্ষা প্রদান নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের প্রশিক্ষণ দেওয়া হয় কর্মশালার মাধ্যমে। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এদিন বিভিন্ন ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা ভাল কাজ করেছেন তাদের সম্বর্ধনা দেয়া হয় অনুষ্ঠান মঞ্চে। তিনি বলেন, শিশুদের নীতিগত শিক্ষা প্রদানের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় অঙ্গরবাড়ী কর্মী ও সহায়কদের।

No comments:

Post a Comment

Adbox