উলুবেড়িয়া :- পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন এর (WBSLUM)-এর তত্ত্বাবধানে এবং উলুবেড়িয়া পৌরসভা কর্তৃক 'উলুবেড়িয়া শান্তির নীড়'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
শহরের গৃহহীন ও অসহায় মানুষের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্রটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়।


No comments:
Post a Comment