Breaking

Saturday, April 4, 2026

নির্বাচনবিধি উড়িয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে বিজেপির প্রচার, নীরব কমিশন—পক্ষপাতের অভিযোগ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনবিধি কার্যকর থাকা সত্ত্বেও হাওড়ার পাঁচলা কেন্দ্রের পানিয়াড়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে প্রকাশ্যে বিজেপির নির্বাচনী প্রচারের অভিযোগ উঠল। সূত্রের খবর, ব্যস্ত সড়কের ধারে দলীয় পতাকা, ব্যানার ও প্রচার কর্মসূচি চালানো হয় দিব্যি প্রশাসনের চোখের সামনে।
এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। শাসকদলের দাবি, একতরফাভাবে বিজেপিকে ছাড় দেওয়া হচ্ছে এবং পুরো বিষয়টি স্পষ্ট পক্ষপাতিত্বের ইঙ্গিত দিচ্ছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, নিয়ম মেনেই প্রচার করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের ভূমিকা নিয়ে—কেন এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই? 

No comments:

Post a Comment

Adbox