Breaking

Sunday, February 12, 2023

বাউড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ১২ ই ফেব্রুয়ারী, রবিবার, গ্রামীণ হাওড়ার, বাউড়িয়ায়, বোউলখালী মহিলা বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এদিন প্রভাত ফেরীর মাধ্যমে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। 

এদিন বাউড়িয়ার বোউলখালী শিবতলা প্রাইমারী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রভাত ফেরী এবং বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিনের এই প্রভাত ফেরী এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বাউড়িয়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন বোউলখালী মহিলা বৃন্দের সদস্যরা নৃত্যের মাধ্যমে এবং আবির খেলার মাধ্যমে বসন্ত উৎসব পালন করেন। 

এদিনের এই প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস। উপস্থিত ছিলেন বাউড়িয়ার বোউলখালী মহিলা বৃন্দের সদস্য দীপিকা মাইতি সহ অন্যান্য সকল সদস্যরা। এদিনের এই প্রভাত ফেরি এবং বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 


No comments:

Post a Comment

Adbox