ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এর আগে পাকিস্তান ও ইংল্যান্ড সেই ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। আর সেবারে ইমরান এর নেতৃত্বে পাকিস্তান বিশ্ব জয় করেছিল। ১৩ নভেম্বর, রবিবার, ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এবার কি বাবর এর নেতৃত্বে কাপ জিততে পারবে পাকিস্তান?
অস্ট্রেলিয়া ১৯৯২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ ছিল। ২০২২ এর টি-২০ বিশ্বকাপেরও আয়োজক দেশ সেই অস্ট্রেলিয়া। ক্রিকেট প্রেমীদের নিশ্চয়ই মনে আছে, ১৯৯২ সালে ধাক্কা খেতে খেতে ফাইনালে পৌঁছতে পাকিস্তানকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। এবারের বিশ্বকাপেও পাকিস্তানের যাত্রাটা অনেকটা একইরকম।
এখন দেখার বিষয় এটাই, এত মিল থাকার পরেও বিশ্বকাপের ট্রফিতে নিজেদের নাম লিখতে পারবে বাবর এর দল। নাকি সমস্ত পরিসংখ্যান পাল্টিয়ে বিশ্ব জয় করবে ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানের বোলিং এবং ইংল্যান্ডের ব্যাটিং এর মধ্যে লড়াই হবে। স্নায়ুর চাপ সামলে শেষ হাসিটা কে হাসবে, এখন সেটাই দেখার?


No comments:
Post a Comment