Breaking

Friday, November 11, 2022

গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় অনুষ্ঠিত হয় ''দুয়ারে সরকার'' ক্যাম্প, উপস্থিত কাউন্সিলর

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- গোটা রাজ্য জুড়ে পঞ্চম বারের জন্য অনুষ্ঠিত হচ্ছে 'দুয়ারে সরকার' ক্যাম্প। আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভায় পঞ্চম বারের জন্য 'দুয়ারে সরকার' ক্যাম্প শুরু হয়েছে নভেম্বর থেকে। আর 'দুয়ারে সরকার' চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। 

আর ১১ নভেম্বর, শুক্রবার, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড থেকে ৮ নম্বর ওয়ার্ডের 'দুয়ারে সরকার' ক্যাম্প অনুষ্ঠিত হয় বাউড়িয়ার ফোর্ট গ্লসটার হিন্দি হাই স্কুলে। এই ক্যাম্পে বিভিন্ন প্রকল্পেরই কাজ করা হচ্ছে। এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন সাপুই। 

এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমিয়েছেন ৮ টি ওয়ার্ডের সাধারণ মানুষেরা। পাশাপাশি এবারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন সংযোজন করা হয়েছে মৎস্য ক্রেডিট কার্ড। এর মাধ্যমে মৎস্যজীবীরা যেমন আর্থিক সাহায্য পাবেন, পাশাপাশি তাদের বীমাও করা হবে এই কর্মসূচির মাধ্যমে। এই নতুন প্রকল্পের সুবিধা পেতেও দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা। 


No comments:

Post a Comment

Adbox