Breaking

Thursday, November 10, 2022

T20WorldCup : আবারও বোলিং ব্যর্থতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ভারত

ডেস্ক রিপোর্ট :- টি-২০ বিশ্বকাপ জয়ের সব স্বপ্ন শেষ ভারতের। আবারও বোলিং ব্যর্থতার কারণে বিশ্বকাপের সেমি ফাইনালে লজ্জার হার ভারতের। ইংল্যান্ড ভারতের সব স্বপ্নে জল ঢেলে দিল। 

ভারতের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নকে একপ্রকার 'হত্যা' করলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৮৬ রান) ও জস বাটলার (৮০ রান) এর জুটি। এই ম্যাচে ইংল্যান্ড, ভারতকে হারাল ১০ উইকেটে। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১৬৮ রান স্কোর বোর্ডে তোলে। বিরাট কোহলি ৫০ রান এবং হার্দিক পাণ্ডিয়া ৬৩ রান করে এই ম্যাচে। কিন্তু ইংল্যান্ড মাত্র ১৬ ওভারেই কোনও উইকেট না হারিয়ে সহজেই সেই রান তুলে নেয়। আগামী ১৩ নভেম্বর, রবিবার, টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

No comments:

Post a Comment

Adbox