ডেস্ক রিপোর্ট :- টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে হার্দিক ঝড়ে উড়লো ইংল্যান্ডের বোলিং। সেমিতে ভারত ব্যাট হাতে সমস্যায় পড়লেও, ইংল্যান্ড বাগে আনতে পারল না।
এদিন ব্যাট হাতে ব্যর্থ রাহুল (৫) ও রোহিত (২৭)। সূর্যকুমারও ব্যাট হাতে ব্যর্থ হন (১৪)। কিন্তু বিরাট কোহলি ৫০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। বিরাট ৪ টি চার ও ১ টি ছক্কা হাঁকান এই ইনিংসে।
ভারতীয় ইনিংসের শেষের সময় বিধ্বংসী ব্যাটিং করে ভারতকে এগিয়ে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। হার্দিক তার এই দুর্দান্ত ইনিংসে ৫ টি ছক্কা এবং ৪ টি চার এর সাহায্যে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারত সেমিতে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে।


No comments:
Post a Comment