ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- বুধবার, আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে জাতীয় সড়কে। আর এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আহত হয়েছে ১ জন। বুধবার, বেলা সাড়ে ১১ টা নাগাদ, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার নিমদীঘি মোড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র মারফত জানা যায়, একটি মোটর বাইকে করে স্বামী-স্ত্রী ও দুই শিশু রাস্তা পার হচ্ছিলেন। আর সেই সময়ই হটাৎ একটি ডাম্পার ধাক্কা মারে তাদের। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
সূত্র মারফত জানা গেছে, বুধবার সকালে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের জোয়ারগড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছিলেন তারা। আর পথের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। সূত্র মারফত জানা গেছে, মৃতরা হলেন - পাপিয়া মণ্ডল, পাপিয়া মণ্ডল এর ছোট্ট ছেলে পৃথ্বীশ মণ্ডল ও তার ভাইঝি বিদিশা মণ্ডল।
মৃত পাপিয়া মণ্ডল এর স্বামী দ্বীপ মণ্ডলকে আহত অবস্থায় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত দ্বীপ মণ্ডলকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রতিবাদে এবং নিমদীঘিতে আন্ডার পাসের দাবিতে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষন পরে এই পথ অবরোধ উঠে যায়।


No comments:
Post a Comment