Breaking

Tuesday, November 8, 2022

চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো আজ, পরবর্তী চন্দ্রগ্রহণ কবে?

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আজ, মঙ্গলবার, ৮ নভেম্বর, চলতি বছরের শেষ অলৌকিক ঘটনা ঘটলো আকাশে। চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো আজ। পৃথিবী এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকলো। 

কলকাতা, পাটনা, গুয়াহাটি, রাঁচি, শিলিগুড়ি সহ দেশের পূর্ব অংশ থেকে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ দেখা যায়। দিল্লি থেকে আজকের চন্দ্রগ্রহণ আংশিক দেখা যায়। বাংলায় বিকেল ৪.৫২ মিনিটে চাঁদ ওঠে। আর সেই সময় থেকে বিকেল ৫.১১ মিনিট পর্যন্ত চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ১৯ মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। বাংলায় প্রায় ১ ঘণ্টা ৮ মিনিট আংশিক চন্দ্রগ্রহণ দেখা যায়। চলে সন্ধ্যে ৬.২০ মিনিট পর্যন্ত। 

নাসা মারফত জানা গিয়েছে, এই চন্দ্রগ্রহণের পর আগামী তিন বছর আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না। এর আগে, গত ১৫ মে, এবছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল। আর গত মাসের ২৫ অক্টোবর হয় সূর্যগ্রহণ। নাসা জানিয়েছে, এরপর ২০২৫ সালের ১৪ মার্চ, পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। 

No comments:

Post a Comment

Adbox