Breaking

Sunday, November 13, 2022

T20WorldCup2022, Final : পাকিস্তানকে হারিয়ে বিশ্ব জয় ইংল্যান্ডের

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- ২০২২ এর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। ব্রিটিশরা, পাকিস্তানকে হারালো ৫ উইকেটে। ইংল্যান্ড, এনিয়ে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় বারের জন্য বিশ্বসেরা হলো। 

আজ ফাইনাল ম্যাচে, প্রথমে ব্যাট করে পাকিস্তান, ইংল্যান্ডের সামনে ১৩৮ রানের লক্ষ্য মাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের বোলাররা দুর্দান্ত বোলিং করে কম রানে আটকায় পাকিস্তানকে। স্যাম করণ দুর্দান্ত বল করে নেন ৩ টি উইকেট। 

আর তার পরে ব্যাট হাতে ইংল্যান্ডকে জয় এনে দেয় বেন স্টোকস। ফাইনাল ম্যাচে স্টোকস ৫২ রানের একটি অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেন। ফাইনাল ম্যাচের 'ম্যান অফ দা ম্যাচ' এবং 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নিবাচিত হয়েছেন স্যাম করণ। 


No comments:

Post a Comment

Adbox