ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি পরিচালিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাস উৎসব প্রথা অনুযায়ী শুরু হয়েছে রাস পূর্ণিমার দিনেই। উলুবেড়িয়ার এই ঐতিহ্যবাহী রাস উৎসব এবছর ৭১ তম বর্ষে পদার্পণ করেছে। আর রবিবার, ১৩ নভেম্বর, এই সুপ্রাচীন রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়।
পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ দে সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ও ব্যাক্তিবর্গরা।
প্রসঙ্গত উল্লেখ্য, উলুবেড়িয়ার এই ঐতিহ্যবাহী সুপ্রাচীন রাস উৎসব উলুবেড়িয়া বাসীর পাশাপাশি হাওড়া জেলার অসংখ্য মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই রাস উৎসবে আশেপাশের অন্যান্য জেলার মানুষও ভিড় জমান। আর তাই সন্ধ্যে নামলেই উলুবেড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি পরিচালিত রাস উৎসব ও মেলায় মানুষের ভিড় চোখে পড়ে।
আর তাই এতো ভিড়ে মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। পাশাপাশি নজরদারি চলবে সিসি ক্যামেরার মাধ্যমেও। থাকছে মেডিক্যাল টিম এবং সেচ্ছাসেবক দল। জানা গেছে, এই রাস উৎসব চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।


No comments:
Post a Comment