ওয়েব ডেস্ক :- আবারও অঘটন ঘটেছে কাতার বিশ্বকাপে। জাপান, জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। মঙ্গলবার সৌদি আরব, আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়েছিল।
সূর্যোদয়ের দেশ, জার্মানিকে হারিয়ে আপনার-আমার আবেগকে উস্কে টুর্নামেন্টে এশিয়ার জয়জয়কারের ধারা অব্যাহত রাখল। জার্মানি, ম্যাচের ৩৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায়।
ইকে গুন্দোগান পেনাল্টি থেকে গোল করেন। জাপান, ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে। ম্যাচের ৭৫ মিনিট ও ৮৩ মিনিটের মাথায় গোল করেন যথাক্রমে দোয়ান ও আসানো।


No comments:
Post a Comment