Breaking

Thursday, November 24, 2022

রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো তৃণমূল কংগ্রেসের "চলো গ্রামে যাই"

ওয়েব ডেস্ক :- বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত যুদ্ধ। আর আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধিতে ব্যস্ত। পাশাপাশি প্রত্যেক দলের নেতৃত্বরাই জনসংযোগ এর দিকে জোর দিয়েছেন। 

আর এই জনসংযোগ এর জন্যই গোটা রাজ্য জুড়ে চলছে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে "চলো গ্রামে যাই" কর্মসূচি। আর তারই অঙ্গ হিসাবে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া - ২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত বুধবার থেকে শুরু হলো তৃণমূল মহিলা কংগ্রেসের "চলো গ্রামে যাই" কর্মসূচি। 

মূলত উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই "চলো গ্রামে যাই" কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে অনুষ্ঠিত হয় "চলো গ্রামে যাই কর্মসূচি"। বুধবার এই বুথের বাড়ি বাড়ি গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কথা বলেন এলাকার বাসিন্দাদের সাথে। শোনেন তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। 

আর বুধবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা উলুবেড়িয়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা ঘোষ। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার স্বপ্না সেন সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা এবং রঘুদেবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

No comments:

Post a Comment

Adbox