ওয়েব ডেস্ক :- গ্রামীণ হাওড়ার পাঁচলার ১৬ নম্বর জাতীয় সড়কের কুলাই এলাকায় একটি খাবারের দোকানে আগুন লাগে মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ। আর এই আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচলার ১৬ নম্বর জাতীয় সড়কের কুলাই এলাকায় একটি খাবারের দোকানের মালিক সুনীল পাঁজা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে চলে যান। কিছুক্ষন পরেই দোকানের মালিক খবর পায় তার দোকানে আগুন লেগেছে। তৎক্ষণাৎ তিনি দোকানে পৌঁছান। আগুন নেভানোর কাজ স্থানীয়রাও হাত লাগান।
আগুন লাগার কিছুক্ষন পরই ওই দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে হটাৎ বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের ফলে গোটা দোকান পুড়ে ভস্মীভূত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পাঁচলা থানার পুলিশ। দমকল কর্মীদের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কি কারণে দোকানে আগুন লাগে তা এখনও জানা যায়নি।


No comments:
Post a Comment