Breaking

Wednesday, November 23, 2022

মুখ্যমন্ত্রীর ধমকে, ধোওয়া হয় রাস্তা, দেওয়া হয় গাছে জল

ওয়েব ডেস্ক :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তুলেছিলেন নবান্ন যাওয়ার পথে হাওড়া দিকের রাস্তার অপরিচ্ছন্নতা নিয়ে। আর তাতেই নড়ে চড়ে বসলো প্রশাসনিক মহল। 

মঙ্গলবার সকাল থেকেই দমকলকে ড্রেনেজ ক্যানেল রোড ধুতে নামানো হয়। রাস্তা ধোওয়া হয়। এছাড়াও পুরকর্মীরা জল দেন গাছেও। 

সূত্রের খবর, হাওড়ার জেলাশাসক, পুলিশ সুপার, পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের মধ্যেকার বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:

Post a Comment

Adbox