ওয়েব ডেস্ক :- কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলেছে সৌদি আরব। আর্জেন্টিনাকে, ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে প্রথম জয়ও হাসিল করেছে লিওনেল মেসির দলের বিরুদ্ধে। আর তাই এই ঐতিহাসিক জয়কে উদযাপন করবে গোটা সৌদি আরব।
আজ, ২৩ নভেম্বর, সৌদি আরবের রাজা কিং সলোমন, গোটা দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন। এই জাতীয় ছুটিতে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ, দফতর এবং কার্যালয়।


No comments:
Post a Comment