Breaking

Tuesday, November 22, 2022

সবচেয়ে বড় অঘটন ঘটেছে বিশ্বকাপে! হারলো আর্জেন্টিনা!

ওয়েব ডেস্ক :- প্রথম অঘটন ঘটেছে কাতার বিশ্বকাপে।আর্জেন্টিনা হারলো সৌদি আরবের কাছে। লিওনেল মেসির গোল কাজে এল না। শেষ পর্যন্ত ডি-মারিয়ারা, ২-১ গোলে সৌদির কাছে হারলো। 

এদিন মেসি, ১০ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তারপর একাধিক গোল বাতিল হয় অফসাইডের জন্য। তারপর দ্বিতীয়ার্ধে সৌদি আরব জ্বলে ওঠে। আলশেহরি সমতা ফেরান ৪৮ মিনিটে। সালেম আলদাসারি ৫৩ মিনিটে ২-১ করেন। এরপর মেসিরা একাধিকবার আক্রমণ করলেও গোল পায়নি। 

আর্জেন্টিনাকে প্রথমবার হারিয়ে আনন্দে আত্মহারা সৌদির ফুটবলাররা। অন্যদিকে একটানা ৩৬ টি ম্যাচে অপরাজিত থাকার পর মেসির দলের পা কাটলো ছোটো শামুকে। হতাশ আর্জেন্টিনা সমর্থকরা। অন্যদিকে তাদের এই হারকে উপভোগ করছেন ব্রাজিল সমর্থকরা। 

No comments:

Post a Comment

Adbox