ওয়েব ডেস্ক :- গঙ্গা আরতি দেখার জন্য আর সেই বারাণসীতে যাওয়ার কোনও প্রয়োজন হবে না। এবার কলকাতাতেই গঙ্গা আরতি করা হবে, বারাণসীর ঘাটের আদলে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একথা জানিয়েছেন সোমবার। মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভাকে নির্দেশ দেন, কলকাতায় গঙ্গা আরতির ব্যবস্থা করার জন্য।
অন্যদিকে তিনি গঙ্গার ঘাটের রক্ষণাবেক্ষণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তার জন্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।


No comments:
Post a Comment