ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আগামী ২০ নভেম্বর, রবিবার থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এই প্রথমবার মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতারে অনুষ্ঠিত হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। এবারের কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট ৩২ টি দেশ।
আগামী ২০ নভেম্বর, রবিবার, কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আগামী ১৮ ডিসেম্বর। গ্রুপ পর্বে, ৪ টি করে ম্যাচ হবে প্রত্যেক দিন।
ভারতীয় সময় অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচ গুলি দেখা যাবে, দুপুর ৩.৩০, সন্ধ্যে ৬.৩০, রাত ৯.৩০ এবং রাত ১২.৩০ মিনিটে। দুটি সেমি-ফাইনাল ম্যাচ হবে ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে ১৮ ডিসেম্বর।
⏩ কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা?
নতুন চ্যানেল খোলা হয়েছে কাতার বিশ্বকাপ দেখার জন্য। টেলিভিশন চ্যানেল এর পাশাপাশি খেলা দেখা যাবে ডিজিটাল মিডিয়াতেও। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের আর একটি শাখা ভায়াকম ১৮। এই ফুটবল বিশ্বকাপের আগে, স্পোর্টস ১৮ , নামে একটি চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সমস্ত খেলা।
এছাড়াও ডিজিটাল মিডিয়ায় "জিও সিনেমা" অ্যাপে এবারের কাতার বিশ্বকাপ দেখা যাবে। এখন ফোনে যে কোনো পরিষেবা থাকলেও এই অ্যাপটি ইনস্টল করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখা যাবে "জিও সিনেমা" অ্যাপে।


No comments:
Post a Comment