ওয়েব ডেস্ক :- পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হলেন ড: সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রেস সেক্রেটারি অজয় কুমার সিং এর তরফে বিবৃতি জারি করে বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে ডক্টর সিভি আনন্দ বোসকে নিযুক্ত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তারপর লা গণেশন বাংলার কার্যনির্বাহী রাজ্যপালের দায়িত্ব পালন করছিলেন। বাংলার নতুন স্থায়ী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, দেশের প্রাক্তন আইএএস ছিলেন।
বর্তমানে তিনি মেঘালয় সরকারের মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত। তিনি একাধারে হাউজিং বিশেষজ্ঞ, লেখক, সিভিল সার্ভেন্ট এবং বক্তা। ভারত সরকারের প্রধান সচিবের দায়িত্ব সামলানো কেরলীয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও সামলেছেন। হ্যাবিট্যাট এবং পরিবেশবিদ্যায় পিএইচডি, বাংলার নতুন রাজ্যপাল ইউনাইটেড নেশনস গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।


No comments:
Post a Comment