Breaking

Thursday, November 17, 2022

ডেঙ্গি দমনে রাজ্যের স্বাস্থ্য দফতর জারি করেছে ১৪ দফা নির্দেশিকা

ডেস্ক রিপোর্ট :- বাংলায় ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে ডেঙ্গি দমনে রাজ্যের স্বাস্থ্য দফতর জারি করেছে ১৪ দফা নির্দেশিকা। 

এই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব হাসপাতালকে ফিভার ক্লিনিকের উপর পুরোমাত্রায় জোর দেওয়ার কথা। তথ্য লিখে রাখার কথা বলা হয়েছে, কারা জ্বর নিয়ে আসছেন তাঁদের সম্পর্কে। 

এই নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে যে সমস্ত ডেঙ্গি রোগীরা ভর্তি হচ্ছেন, তাঁদের রক্তপরীক্ষার একটা তাৎক্ষণিক রিপোর্ট দেওয়ার কথা। যাতে যথাযথভাবে চিকিৎসা করা যায় রুগীদের। 

No comments:

Post a Comment

Adbox