নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া, আমার কলম :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ট্যুইট নিয়ে শুরু হয় বিতর্কের। আর সেই ট্যুইট এর কারণে রাজ্যের বিরোধী দলনেতাকে মানসিক বিকারগ্রস্ত বলছে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। আর তাই রাজ্যের বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করে সোমবার উলুবেড়িয়ায় গোলাপ হাতে পথে নামে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। তাদের হাতে 'গোলাপ' ও 'গেট ওয়েল সুন' লেখা কার্ড।
রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা দেন বিরোধী দলনেতাকে বোধোদয়ের বার্তা। সোমবার ১৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলায় এই অভিনব কর্মসূচি করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা।
তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা সোমবার গ্রিটিংস ও গোলাপ হাতে এই অভিনব কর্মসূচি করে বিরোধী দলনেতার সুস্থতা কামনা করেন। এছাড়াও ৫০০ টি গ্রিটিংস ও ৫০০ টি গোলাপ ফুল প্রেরন করা হয় বিরোধী দলনেতার কাঁথির বাড়িতে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন হাওড়া জেলা গ্রামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়৷ পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী সহ তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য সদস্যরা।


No comments:
Post a Comment