ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া :- বাংলায় ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে ডেঙ্গি দমনে রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জারি করেছে ১৪ দফা নির্দেশিকা। আর এবার ডেঙ্গু সচেতনতায় উদ্যোগী হলো গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা।
শুক্রবার, উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু সচেতন কর্মসূচি করা হয়। এদিন উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণ থেকে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত একটি পদযাত্রার মাধ্যমে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি করা হয়। মূলত উলুবেড়িয়া পৌরবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।
আর এদিনের এই ডেঙ্গু সচেতন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার অসিরঞ্জন অধিকারী, মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), স্বপ্না সেন, রীতা ব্যানার্জী।
পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব, ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিক, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রাখী করণ, ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ হাসিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা ঘোষ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা।


No comments:
Post a Comment