Breaking

Saturday, November 19, 2022

সোনারপুরে শুটআউট! গুলিবিদ্ধ দেহ উদ্ধার যুবকের!

ওয়েব ডেস্ক :- সোনারপুরে চাঞ্চল্য ছড়ায় যুবকের রহস্য মৃত্যুতে। সোনারপুরের কামরাবাদ এলাকায়, শুক্রবার গভীর রাতে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ক্ষতচিহ্ন রয়েছে, যুবকের পেটে ও হাতে। 

পুলিশ, ঘটনাস্থল থেকে, ২ রাউন্ড গুলি এবং গুলির খোল উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। 

সূত্র মারফত শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম হলো লাল্টু হাজরা।

No comments:

Post a Comment

Adbox