ওয়েব ডেস্ক :- বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত যুদ্ধ। আর আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধিতে ব্যস্ত। আর তার মাঝেই বিজেপি ও সিপিআইএম দলে ভাঙন দেখা গেলো।
শুক্রবার বিকালে গ্রামীণ হাওড়ার আমতা বাসস্ট্যান্ডে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
আর তৃণমূলের এই প্রতিবাদ সভা থেকেই বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে কয়েকশো কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।


No comments:
Post a Comment