Breaking

Saturday, November 26, 2022

রাজ্য পেলো সুখবর, কেন্দ্র দিলো রাজ্যকে ৮১৪ কোটি

ওয়েব ডেস্ক :- রাজ্য সরকারের কোষাগারে অবশেষে ঢুকল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা। নবান্ন সূত্রে খবর, শুক্রবার রাজ্যকে ৮১৪ কোটি টাকা দেওয়া হয়েছে 'জিএসটি কম্পেন্সেশন' বাবদ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জিএসটি-র বকেয়া টাকা কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে সরব হয়েছিলেন। 

এমনকি মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জিএসটি-র বকেয়া টাকার দাবিতে চিঠিও লেখেন। আর তার পরেই রাজ্যকে দেওয়া হয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত জিএসটি বাবদ বকেয়া ৮১৪ কোটি টাকা। 

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারই ৮,২০০ কোটি টাকা পেয়েছে রাজ্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়। রাজ্য এই নিয়ে কেন্দ্রের কাছ থেকে গত কয়েক দিনে তৃতীয়বার বকেয়া পেলো।

No comments:

Post a Comment

Adbox