Breaking

Wednesday, November 2, 2022

একাধিক জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধনে রাজ্যের মন্ত্রী পুলক রায়

ডেস্ক রিপোর্ট :- মঙ্গলবার, ১ নভেম্বর, থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো তৃণমূল কংগ্রেস "চলো গ্রামে যাই" কর্মসূচি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি "চলো গ্রামে যাই"। গোটা রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস পালন করবে এই কর্মসূচি। 

"চলো গ্রামে যাই" কর্মসূচি :-
আর মঙ্গলবার, গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার মানকুর গ্যারেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের এই নয়া কর্মসূচি "চলো গ্রামে যাই" এর উদ্বোধন করেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন। মূলত হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পঞ্চায়েতি সম্মেলন। 

পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগনান এর বিধায়ক অরুণাভ সেন (রাজা), আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ সকল সিআইসি মেম্বাররা। "চলো গ্রামে যাই" কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিক সহ অন্যান্য সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল মহিলা কংগ্রেসের বহু সদস্যরা। 

জাগো বাংলা স্টল :-  
শ্রী শ্রী জগধাত্রী পূজা উপলক্ষে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রঘুদেবপুর অঞ্চলে জাগো বাংলা স্টল এর আয়োজন করা হয়েছে। এই স্টলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, আকবর শেখ, শেখ জুবের আলম, চন্দন চক্রবর্তী, কৌশিক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 

আমতায় তৃণমূলের "চলো গ্রামে যাই" কর্মসূচিতে অংশগ্রহণ করার পর উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিক উপস্থিত হন এই জাগো বাংলা স্টলে। 

জগদ্ধাত্রী পূজার উদ্বোধন :-  
অষ্টমীর দিন রঘুদেবপুর অঞ্চলের বিভিন্ন জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। তিনি রঘুদেবপুর অঞ্চলের সন্তোষপুর অগ্রণী সংঘ ক্লাবের পুজোরও শুভ উদ্বোধন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিকও রঘুদেবপুর অঞ্চলের অগ্রণী সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী, কৌশিক দাস সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Adbox