Breaking

Tuesday, November 1, 2022

সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর তার আগেই শুরু হলো তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি "চলো গ্রামে যাই"

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আজ, ১ নভেম্বর, থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো তৃণমূল কংগ্রেস "চলো গ্রামে যাই" কর্মসূচি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি "চলো গ্রামে যাই"। গোটা রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস পালন করবে এই কর্মসূচি। 

এর মাধ্যমে বুথ ভিত্তিক রিপোর্ট হাতে পাওয়া যাবে। এই কর্মসূচির পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও। এই রাজনৈতিক কর্মসূচি আগামী ৭৫ দিন ধরে চলবে বলেই জানা গেছে। গোটা রাজ্য জুড়ে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতি ২৫ দিন অন্তর অন্তর দেওয়া হবে রিপোর্ট। 

তৃণমূলের দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সব পঞ্চায়েতেই পৌঁছে যেতে চায় দল। প্রায় ৩,৩৪২ গ্রাম পঞ্চায়েতে সকলে পৌঁছে যাবেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, রাজ্য জুড়ে একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য একাধিক স্কিম আনা হয়েছে। মহিলারা সেই সুবিধা পাচ্ছেন। আগামীদিনেও সেই উন্নয়নের ধারাও বজায় থাকবে৷ এই বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল নেতৃত্বরা। 

আপাতত পরিকল্পনা নেওয়া হয়েছে, একসঙ্গে দুটি কর্মসূচি পালন করা হবে। একদিকে গ্রামের মহিলারা যাবেন বাড়ি বাড়ি। অন্যদিকে পঞ্চায়েতি রাজ সম্মেলন মহিলাদের নিয়ে করা হবে। স্থির হয়েছে আপাতত আগামী ৭৫ দিন ধরে চলবে এই রাজনৈতিক কর্মসূচি। দলীয় সূত্রে খবর, প্রতি ২৫ দিন অন্তর অন্তর রিপোর্ট দেওয়া হবে। তার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি স্থির করা হয়েছে। 

আর আজ গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার মানকুর গ্যারেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের এই নয়া কর্মসূচি "চলো গ্রামে যাই" এর উদ্বোধন করেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন। মূলত হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পঞ্চায়েতি সম্মেলন। 

পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগনান এর বিধায়ক অরুণাভ সেন (রাজা), আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ উলুবেড়িয়া পৌরসভার সকল সিআইসি মেম্বাররা এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল মহিলা কংগ্রেসের বহু সদস্যরা।


No comments:

Post a Comment

Adbox