Breaking

Tuesday, November 1, 2022

বাউড়িয়ার 'উজ্জ্বল সংঘ' ক্লাবের জগদ্ধাত্রী আরাধনা এবছর ৪৩ তম বর্ষে পদার্পণ করলো

ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। আর আজ মহা অষ্টমী। জগদ্ধাত্রী পূজার কথা আসলেই আমাদের মনে হুগলীর চন্দননগর, ভদ্দেশ্বর, নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম মনে আসে। 

কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লক, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়া মিলিয়ে প্রায় ১০০ টিরও অধিক জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিত লাভ করেছে। আর তাই জগদ্ধাত্রী পূজায় দর্শকদের ঢল নামে এই অঞ্চল গুলিতে। 


আর 'আমার কলম' এর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরবো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার "উজ্জ্বল সংঘ" ক্লাবের জগদ্ধাত্রী আরাধনার ছবি। এই ক্লাব পরিচালিত হৈমন্তিকার আরাধনা এবছর ৪৩ তম বর্ষে পদার্পণ করলো। এই ক্লাবের এবারের মণ্ডপ কাল্পনিক মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। আর জগদ্ধাত্রী প্রতিমায় সম্পূর্ণ রূপে সবেকি আনাকেই তুলে ধরা হয়েছে। 

চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনার মতোই হৈমন্তিকা এখানে চার দিন ধরেই পূজিত হন। পাশাপাশি "উজ্জ্বল সংঘ" ক্লাব এই পূজোর চারদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন গ্রামবাসীদের জন্য। তাই এই জগদ্ধাত্রী পূজায় অবশ্যই একবার ঘুরে আসুন বাউড়িয়ার "উজ্জ্বল সংঘ" ক্লাব এর পূজা মণ্ডপে। 



No comments:

Post a Comment

Adbox