Breaking

Monday, October 31, 2022

বাউড়িয়ার গঙ্গার ঘাটে ছট পূজা উপলক্ষে পূর্ণ স্নান

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- সারা দেশে নিষ্ঠার সঙ্গে পালিত হয় ছট পূজা। আর গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার গঙ্গার ঘাটেও অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয় ছট পূজার অনুষ্ঠান। 

আর এই ছট পূজা উপলক্ষে রবিবার বিকালে বাউড়িয়ার গঙ্গার ঘাট পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ, সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), সিআইসি মেম্বার স্বপ্না সেন, সিআইসি মেম্বার রীতা ব্যানার্জী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাপুই সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন, অসিত ব্যানার্জী, চন্দন চক্রবর্তী, কৌশিক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

রবিবার বিকালে এবং সোমবার সকালে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছট পূজা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে চলে পূর্ণ স্নান। ছট পূজা উপলক্ষে গঙ্গার ঘাটে প্রশাসনে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। 


No comments:

Post a Comment

Adbox