Breaking

Sunday, October 30, 2022

উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং হাওড়া জেলা প্রশাসন এর সহায়তায় অনুষ্ঠিত হয় - শারদ সম্মান, মহরম ও কার্নিভাল এর পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট :- উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং হাওড়া জেলা প্রশাসন এর সহায়তায় শনিবার, ২৯ শে অক্টোবর, অনুষ্ঠিত হয় - শারদ সম্মান, মহরম ও কার্নিভাল এর পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত শারদ সম্মান ২০২২ - এর বিভিন্ন বিভাগে জয়ী হয় বিভিন্ন দুর্গোৎসব কমিটি। এদিন সমস্ত বিজয়ী দুর্গোৎসব কমিটি গুলিকে পুরস্কৃত করা হয়। 

উলুবেড়িয়ার জনপ্রিয় দুর্গা পুজো উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব এর মহিলা পরিচালিত দুর্গোৎসব এই বছর সেরা ভাবনা পুরস্কার বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে সেরা প্রতিমা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে বাউড়িয়ার, হাট-বাউড়িয়া দুর্গোৎসব কমিটি। 

পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার দুর্গাপুজোর কার্নিভালে অংশগ্রহণকারী দুর্গোৎসব কমিটি গুলিকেও এদিন পুরস্কৃত করা হয়। পুরস্কৃত করা হয় মহরম কমিটি গুলিকেও। 

সমগ্র অনুষ্ঠানটি উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। 

পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ সহ অন্যান্য সকল সিআইসি মেম্বার সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। এই সমগ্র অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 




No comments:

Post a Comment

Adbox