ডেস্ক রিপোর্ট :- গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার জুট মিলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে রবিবার দুপুরে। স্থানীয় সূত্র মারফত জানা গেছে, হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে বাউড়িয়ার জুট মিলের ১৭ নম্বর গোডাউনে।
আগুন লাগার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্র মারফত জানা গেছে, আপাতত নিয়ন্ত্রণে আগুন।
এই আগুন লাগার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জুট মিল সূত্রে জানা গেছে। তবে হটাৎ ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটে তা এখনও জানা যায়নি।


No comments:
Post a Comment