Breaking

Sunday, October 30, 2022

ISL : মোহনবাগান প্রথম কলকাতা ডার্বিতে জয়ী, ফের হার ইস্টবেঙ্গলের

ডেস্ক রিপোর্ট :- পরপর সাতের মধ্যে সাত। শনিবার এবারও ইস্টবেঙ্গলের ভাগ্যের সিকে ছিঁড়ল না। ISL -এর কলকাতার প্রথম কলকাতা ডার্বিতেও এটিকে মোহনবাগান লাল-হলুদ বাহিনীর বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নেয়। 

এই ম্যাচে ইস্টবেঙ্গলকে পরপর গোল হজম করতে হয় গোলরক্ষক কমলজিতের ভুলের কারণে। ম্যাচের ৫৬ মিনিট এবং ৬৫ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের হয়ে দুটি গোল করেন যথাক্রমে হুগো বৌমাস ও মনবীর সিং। 

প্রথমার্ধে খানিকটা লড়াই দেখালেও, লাল-হলুদ বাহিনী দ্বিতীয়ার্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

No comments:

Post a Comment

Adbox