বিনোদন ডেস্ক, আমার কলম :- আজ, ২ নভেম্বর। বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের শুভ জন্মদিন। দেশের অগণিত শাহরুখ ভক্তের মনে আজকের তারিখটা পাকাপাকি জায়গা করে নিয়েছে। দেখতে দেখতে বলিউডের 'কিং অফ রোম্যান্স' পার করলেন ৫৭ টা বসন্ত।
আর আরও একবার আজকের দিনে মুক্তি পাচ্ছে DDLJ। বলিউডের 'রোম্যান্স কিং' শাহরুখ খানের আজ জন্মদিন। তাঁর কেরিয়ারে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' সিনেমাটি একটি মাইলফলক হয়ে রয়েছে। আর তার এই জন্মদিনে যশ রাজ ফ্লিম তাঁকে এই বিশেষ উপহারটি দিয়েছে।
আজ, বুধবার এই সিনেমাটি বক্স অফিসে ফের মুক্তি পাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই DDLJ সিনেমাটি ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র। এই সিনেমাটি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্ম বানিয়েছিল। ছবিটি মুক্তি পাচ্ছে পিভিআর, আইনক্স ও সিনেপলিসে।


No comments:
Post a Comment