Breaking

Wednesday, October 19, 2022

এ কী অদ্ভুত ঘটনা! রেলের কামরায় ভূমিষ্ঠ হলো শিশু!

ডেস্ক রিপোর্ট :- সোমবার হাওড়া স্টেশনের রেলের কামরার মধ্যে ভূমিষ্ঠ হয় এক সদ্যজাত। আসাম থেকে আসা পদন প্রজার স্ত্রী গর্ভবতী ছিলেন। তার স্ত্রীর নাম ললিতা গোন্দ। তারা আসামের ওলদাগিরি জেলার বাসিন্দা।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া স্টেশনে ১৮ নম্বর প্লাটফর্মে ঢোকে। ট্রেনটির এস সিক্স নম্বর কামরায় যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সেই গর্ভবতী মহিলাকে। 

প্লাটফর্ম পরিদর্শনে কর্মরত ছিলেন শ্রী গীতা বালা পিংকি পান্ডে এবং এ তিরকে নামের তিন মহিলা আরপিএফ কর্মী। তারাই বেগতিক অবস্থা দেখে বিছানার চাদর দিয়ে জানলার কাঁচ ঢেকে দেয়। এরপরই সেই তিন মহিলা আরপিএফ কর্মীর সাহায্যে গর্ভবতী মহিলাকে ট্রেনেই সন্তান প্রসব করে।

শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আম্বুলেন্স থেকে রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় মা-ও সদ্যোজাত শিশুকে। মা ও শিশু সম্পূর্ণরূপে সুস্থ আছে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

No comments:

Post a Comment

Adbox