Breaking

Thursday, October 20, 2022

দীপাবলির পরই ছট পুজো, জানুন ছট পূজার অজানা কাহিনী!

ডেস্ক রিপোর্ট :- ভারতবর্ষ সব ধর্মের মিলনস্থল। এখানে গনেশ পূজা, দুর্গাপূজা থেকে শুরু করে ক্রিসমাস সমস্তটাই পালন করা হয়। এরূপ এক অন্যতম পূজা হলো ছট পূজা। এই পূজার পৌরাণিক গুরুত্ব অনেক খানি। শোনা যায়, মহাভারতেও নাকি এই পূজার উল্লেখ রয়েছে। 

ছট পূজায় ছট মাইয়া ও সূর্যদেবের আরাধনা করা হয়।এই পূজায় পরিবারের এক মহিলা ৩৬ ঘন্টা উপবাস করে, পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে। অনেকে আবার কন্যা সন্তান লাভের জন্য এই পূজা করে থাকেন।

শোনা যায়, মহাভারতের দ্রৌপদীও এই ছট পূজা করেছিলেন, যখন পাণ্ডবেরা জুয়াতে তাদের সমস্ত রাজত্ব হারিয়ে ফেলেন। এই পূজার উপবাস করার পর সমস্ত রাজত্ব ফিরে পান পাণ্ডবেরা। ছট পূজার মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী নিয়ে অনেক মতভেদ রয়েছে। 

এই বছরের ছট পুজো স্নানের মধ্য দিয়ে শুরু হবে আগামী ২৮ অক্টোবর। তার ঠিক পরের দিন, অর্থাৎ ২৯ অক্টোবর খরনা করা হয়। তার পরের দিন, ৩০ অক্টোবর সন্ধ্যার সময় অর্ঘ্য দেওয়া হয়। ৩১ অক্টোবর, অর্থাৎ ছট পুজো উৎসবের শেষ দিন, সূর্যাস্তের সময় অর্ঘ্য নিবেদন করা হয়ে থাকে। এই ছট পুজো নিয়ে রয়েছে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী।

No comments:

Post a Comment

Adbox