ডেস্ক রিপোর্ট :- কালী পুজোতে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছেন কলকাতাবাসী সহ গোটা বাংলার মানুষ। দুর্গাপূজার ভোগান্তির পর কালী পুজোতেও প্রকৃতি রুদ্ররূপে প্রকট।
চীন সাগর থেকে আন্দামান সাগরে উপস্থিত ঘূর্ণাবর্ত। কালীপুজোর আগে ২২ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করেই পরিবর্তিত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিত্রাং।
এই পূর্বাভাস দুশ্চিন্তা বাড়াচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রকটতা নিয়ে কোনো স্পষ্ট ধারণা এখনও দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে সুপার সাইক্লোন এর কোনো সম্ভাবনা এখনই নেই। ঘূর্ণিঝড়ের সূত্রপাত হবে অন্ধ্র উপকূলে, তবে তার গতিপথ এখনও অস্পষ্ট।


No comments:
Post a Comment