ডেস্ক রিপোর্ট :- ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২২ অক্টোবর। মৌসম ভবন জানিয়েছে, তারপর সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার জানিয়েছে, কয়েক দিন পরেই সাইক্লোন হতে পারে। আগামী ২২ অক্টোবর সকালের সময় সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে, সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।
এটির অভিমুখ যেদিকে থাকবে, সেই দিকেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


No comments:
Post a Comment