Breaking

Wednesday, October 12, 2022

সৌরভ গাঙ্গুলী হারাতে চলেছেন বোর্ড সভাপতির পদ

ডেস্ক রিপোর্ট :- সৌরভ গাঙ্গুলী হারাতে চলেছেন বিসিসিআই সভাপতির পদ। রজার বিনি বসতে চলেছেন সৌরভের জায়গায়। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রজার বিনী। 

মহারাজ রাজনীতির শিকার হয়েছেন সৌরভের ঘনিষ্ঠ মহলের তেমনটাই দাবি। বোর্ডের নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা হতে পারে ১৮ অক্টোবর। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনির নাম পাঠাবে কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসাবে। 

জানা গিয়েছে, জয় শাহই থাকছেন সচিব পদে। অন্যদিকে অরুন ধুমাল হতে চলেছেন আইপিএল চেয়ারম্যান।

No comments:

Post a Comment

Adbox