ডেস্ক রিপোর্ট :- বিধ্বংসী অগ্নিকাণ্ড টলিপাড়ার। একটি প্রোডাকশন হাউসের গুদামে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা, ভোরের সময় কুঁদঘাটের বাবুরাম ঘোষ রোডের প্রোডাকশন হাউসের একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন।
খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে চারটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে, পরে আগুনের ভয়ঙ্করতা দেখে ১৫ টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে।সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই গোডাউনে থাকতো SK মুভিজের জিনিস।
গোডাউনের শেড এবং একদিকের দেওয়াল ভেঙে পড়েছে আগুনের জেরে বলে খবর সূত্রের। খবর পেয়েই মন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় দমকল মন্ত্রী ও SK মুভিজের কর্ণধার। সূত্র মারফত শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন বলে জানা গিয়েছে।


No comments:
Post a Comment