ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আড়াই বছর আগেকার আতঙ্ক আবারও ফিরে এল। বউবাজারের ফের একাধিক বাড়িতে দেখা গিয়েছে ফাটল। এবার ফাটল আতঙ্ক দেখা গেলো মদন দত্ত লেনে।
এলাকার বাসিন্দারা ভোরের সময় বাড়িতে ফাটল লক্ষ করেন, আর ঠিক তখনই বাসিন্দারা বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে পড়েছেন নিজেদের জিনিসপত্র নিয়ে। এই এলাকার ১০ টি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় ফলে বাড়ি ছাড়তে বাধ্য হন ১০ টি পরিবারের সদস্যরা।
ঘর ছাড়া পরিবাররা তাদের ভবিষ্যত দিশেহারা। রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। শুক্রবার সকালে খবর পেয়েই মেট্রো আধিকারিকরা পৌঁছান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান।
ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।
১৫ দিনের মধ্যেই ক্ষতি পূরণের আশ্বাস KMRCL - এর। ১০০ বর্গফুটের বাড়ি হলে ক্ষতি পূরণ ১ লক্ষ টাকা। বাড়ি যদি ১০০ বর্গফুটের বেশি হয়, তাহলে ৫ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে। আপাতত হোটেলে থাকার ব্যাবস্থা করা হয়েছে ঘর ছাড়া বাসিন্দাদের।


No comments:
Post a Comment