ডেস্ক রিপোর্ট, আমার কলম :- হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের! উলুবেড়িয়ার জোড়া কলতলায় ১৬ নম্বর জাতীয় সড়ক তথা মুম্বই রোডের ধারে শনিবার সকালে সাড়ে ৬ টা নাগাদ অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের!
সূত্র মারফত জানা গিয়েছে, মা ও মেয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন স্কুল যাওয়ার জন্য। মেয়ের বৃত্তি পরীক্ষা থাকায় স্কুলে যাচ্ছিলেন তারা। হটাৎ তীব্র গতিতে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয় দুজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।
সূত্র মারফত জানা গিয়েছে, মৃতরা হলেন অপর্ণা পাড়াল (৪০) ও টুসু পাড়াল (১০)। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে। উত্তেজিত জনতা ওই অ্যাম্বুলেন্সটিতেও আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা।


No comments:
Post a Comment