Breaking

Monday, October 17, 2022

মালবাজারে মৃতদের পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফর শুরু করেন মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে। মুখ্যমন্ত্রী সোমবার বিকালে সেখানে পৌঁছন। 

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকও করবেন আগামীকাল। মুখ্যমন্ত্রীর মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে। 

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে বিজয়া সম্মিলনীতে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার।

No comments:

Post a Comment

Adbox