ডেস্ক রিপোর্ট, আমার কলম :- তন্দ্রিতা মণ্ডল এর এখন বয়স মাত্র ৬ বছর ২ মাস। বাড়ি গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার লতিবপুরে। আর এই ক্ষুদে তন্দ্রিতা নিজের জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ক্ষুদে তন্দ্রিতা অল্প বয়সেই অনর্গল ৫০ টি কবিতা আবৃত্তি করে এই কৃতিত্ব অর্জন করেছে।
পরিবারের কাছ থেকে জানা গিয়েছে, তন্দ্রিতা ২৫ টি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ২৫ টি অন্যান্য কবিদের কবিতা আবৃত্তি করে এই কৃতিত্ব অর্জন করেছে। সোমবার, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে শংসাপত্র সহ উপহার তন্দ্রিতার বাড়িতে পৌঁছেছে।
ছোট্ট বয়সেই তন্দ্রিতার এই সাফল্যে খুবই খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা। এছাড়াও পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্ষুদে তন্দ্রিতা নাচ, গান, অঙ্কনেতেও খুব ভালো। তবে আবৃত্তির প্রতিই তার বেশি ভালোবাসা রয়েছে।
এই অল্প বয়সেই তন্দ্রিতা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে। আমার কলম এর পক্ষ থেকে তন্দ্রিতার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল।


No comments:
Post a Comment