ডেস্ক রিপোর্ট :- মুকুলকে আবার আপন করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইফোঁটায় আয়োজনে এবার বিরাট কাটছাঁট। ২০১৯ সালে যে লম্বা তালিকা দেখা গিয়েছিল, তার থেকে প্রায় ৯০ শতাংশই বাদ পড়েছেন।
আবার চমকও রইল নতুন তালিকায়। বহু দিন পর ভ্রাতৃদ্বিতীয়ায় দিদির কাছে ফোঁটা নিতে গেলেন মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়। ২০১৪ সাল থেকেই মমতা-মুকুল সম্পর্কে রৌদ্রছায়া দেখা যাচ্ছিল। শেষে ২০১৭ সালে ভাইফোঁটার ঠিক আগে তৃণমূল ছেড়েছিলেন মুকুল রায়।
আট বছর পর বৃহস্পতিবার ভাইফোঁটা তাঁকে ফের দেখা গেল কালীঘাটের বাড়িতে। এছাড়াও দেখা গেলো কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কেও।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা ভাইফোঁটায় দিদির বাড়িতে তৃণমূলের দুই পুরোনো সৈনিক এর উপস্থিতি কি ফের শোভন-মুকুল দের সক্রিয় করবে রাজনীতিতে? শোভন-মুকুলের কালীঘাট যাত্রায় শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা!


No comments:
Post a Comment