ডেস্ক রিপোর্ট, আমার কলম :- যাত্রীবাহী নৌকা গঙ্গাবক্ষেই গেলো উল্টে নদীতে বানের ফলে। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গ্রামীণ হাওড়ার চেঙ্গাইলের কাছে হুগলী নদীতে।
স্থানীয় সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পুজালি থেকে নৌকায় করে হাওড়ার চেঙ্গাইলের নেপালী ঘাটে একদল শ্রমিক আসছিলেন কাজে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এরা প্রত্যেকেই চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলে শ্রমিক।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিট নাগাদ নদীতে হটাৎ বান এলে যাত্রীবাহী নৌকাটি মাঝনদীতেই উল্টে যায়। জানা গেছে, নৌকাটিতে যাত্রী ছিল ৯ জন। এদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা গেছে। কিন্তু সূত্রের খবর, এখনও নিখোঁজ ১ জন নৌকা যাত্রী। এই ঘটনার খবর পেয়েই পৌঁছায় পুলিশ আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম।
পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন উলুবেড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিরঞ্জন অধিকারী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমি রায়, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব, বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন সহ অন্যান্যরা।


No comments:
Post a Comment