Breaking

Monday, September 26, 2022

উলুবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হল

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- সোমবার সন্ধ্যায় গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হল। ১৬ নম্বর ওয়ার্ডের করণ পাড়ায় এই নতুন কাউন্সিলার অফিসের শুভ উদ্বোধন করেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। 

পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান সেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), অসিরঞ্জন অধিকারী, রীতা ব্যানার্জী, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ হাসিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মেহেদী হাসান সর্দার, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাখী করণ সহ অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। 

উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের যুব-তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দীপ করণ। উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাসান আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

সোমবার কাউন্সিলার অফিসের উদ্বোধন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কাউন্সিলার অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


No comments:

Post a Comment

Adbox