আর এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া-২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু দাস, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের সভাপতি শেখ ইলিয়াস, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ উলুবেড়িয়া উলুবেড়িয়া পৌরসভার সিআইসি সদস্যরা।
পাশাপাশি উপস্থিত ছিলেন সিআই সোমনাথ দে, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক রায় সহ উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও পুজো উদ্যোক্তারা। এদিনের এই বৈঠক থেকে দুর্গাপূজার আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।
অন্যদিকে এদিন ওই একই বিষয়ে উলুবেড়িয়া থানার উদ্যোগেও উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক বৈঠক যেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান সেখ ইনামুর রহমান সহ উলুবেড়িয়া থানার পুলিশ আধিকারিকরা।
পাশাপাশি বাউড়িয়া থানার উদ্যোগে দুর্গাপূজা নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান সেখ ইনামুর রহমান, বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশীষ ব্যানার্জী সহ উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রতিনিধিদের পাশাপাশি বাউড়িয়ার বিভিন্ন দূর্গা পূজা কমিটির প্রতিনিধিরা।


No comments:
Post a Comment