Breaking

Wednesday, September 21, 2022

কমেডির জগতে শোকের ছায়া! প্রয়াত রাজু শ্রীবাস্তব!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বলিউডের বিখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব আজ প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর। নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন দেশের সাধারণ মানুষের মধ্যে। 

টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তিনি কেরিয়ার শুরু করেন। বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। পাশাপাশি ছোটপর্দার অনুষ্ঠানেও তিনি অনেক কাজ করেছেন।


No comments:

Post a Comment

Adbox